Hotel del Luna South Korean television series 2019 English and Bangla Review
MyDramaList : 8.9/10
IMDb: 8.5/10
97% liked this TV show
Google users
English:
Title: 호텔 델루나 / Hotel Del Luna
Genre: Fantasy, Romance, Comedy
Episodes: 16
Broadcast network: tvN
Description :
Hotel del Luna is a 2019 South Korean television series.
starring Lee Ji-eun and Yeo Jin-goo as the owner and manager,
respectively, of the eponymous hotel which is catered only to ghosts.
Written by the Hong sisters,
it aired on tvN from July 13 to September 1, 2019
Original release: July 13 –; September 1, 2019
Bangla Review: রিভিউ লিখেছেন্ - হাজেরা সিনথী -ফেসবুক থেকে নেওয়া
যারা এখনো Hotel Del Luna দেখেননি তারা এই পোস্ট পড়বেন না। বড়সড় #স্পয়লার খেয়ে যেতে পারেন।
.
.
এবছর সেকেন্ড লিড সিন্ড্রোম কি তা হাড়ে হাড়ে টের পেলাম আমি এই মানুষটাকে দেখে। একজন ব্যক্তি যে কিনা ১০০০ টা বছর কাটিয়ে দিলো স্বার্থহীনভাবে একজনের অপেক্ষায়, একজনের ভালোবাসায় আর বিনিময়ে............... কিছুই পেলো না 💔 । এই ড্রামার শেষপর্যন্ত আমি খুব করে চাইছিলাম যাতে নায়িকার সাথে মিলটা Go Choeng-myung এর সাথেই হয়। এমনকি একসময় মেইন লিডও ফিকে মনে হচ্ছিলো আমার কাছে। কিন্তু ভাগ্যের পরিহাসে নায়িকা শেষযাত্রায় একবারও পেছন ফিরে পর্যন্ত চাইলো না। :'(
.
যাইহোক, এই মানুষটা আমাকে প্রচন্ড পরিমানে কাদিয়েছে। এখন থেকে সামান্য জোনাক পোকা দেখলেও আমার মনটা বিষন্ন হয়ে থাকবে। এর আগেও সেকেন্ড লিড সিন্ড্রোমে ভুগেছি। কিন্তু এতটা হয়নি কখনো। এখন পর্যন্ত আমার জন্য নাম্বার ওয়ান সেকেন্ড লিড এই ব্যক্তি। 💔💔
2nd Review:
এই পৃথিবীতে সব মানুষ মারা গেলেও সবাই পরকালের যাত্রাটা করতে পারে না। হয় তারা পরকালে যাবার পথটা খুজে পায় না অথবা রাস্তা হারিয়ে ফেলে। সেরকম কিছু সংখ্যক মানুষের জন্য একটি অতিথিশালা রয়েছে যেখান থেকে তাদের স্বর্গ অথবা নরকে পাঠানোর কাজ সারা হয়। বাস্তব দুনিয়ায় অবস্থান করলেও এখানকার সকল কর্মচারী মৃত ব্যক্তিগণ যারা মারা যাওয়া সত্ত্বেও দুনিয়ার সাথে যুক্ত থাকতে চায়। এই অতিথিশালাটি খোলে রাতের বেলা। তখন এর চমক/জৌলুস দেখলে এটাকে পৃথিবীর সবথেকে সুন্দর হোটেল হিসেবে আখ্যা দেয়া সম্ভব। কিন্তু জীবিত মানুষদের চোখে ভীষন সাধারন দেখতে এই বাড়িটি দৃষ্টি আকর্ষন করে না। কখনো সখনো যদি কেউ এসেও যায় তবে সেখানকার এক রুমের ভাড়া দেখে আর থাকতে সাহস করতে পারে না। কেননা এই টাকায় একটি নামীদামী ফাইভ স্টার হোটেলে থাকা সম্ভব। তবুও মাঝে মাঝে কৌতূহলী কিছু মানুষ এখানে রুমটা নিয়েই ফেলে। এসব মানুষের জন্য ৪০৪ নাম্বারের একটি বিশেষ রুম রয়েছে। এই রুমে প্রবেশের পর কি হয় কেউ জানে না। কেননা এই রুম থেকে মানুষগুলোকে আর কখনো বের হতে দেখা যায় নি।
.
Drama Name : Hotel Del Luna
Genre : Fantasy, Romance, Horror, Mystery
Cast : Lee Ji-eun, Yeo Jin-goo
Episode : 16 (75 minutes per episode)
IMDb Ratings : 8.6/10
.
Plot : ১০০০ বছর পূর্বে ............
প্রথমেই দেখা যায় যোদ্ধার সাজে সজ্জিত Jang Man-wol (Lee Ji-eun)কে Guest house of the moon খুজতে। এই অতিথিশালাটি এমন একটি জায়গা যেখানে কিনা সেইসব মৃত মানুষদের আত্মা থাকে যারা নিজ থেকে পরকালে যাবার রাস্তা খুজে পায় না অথবা হারিয়ে যায়। Man-wol জানায় সে জীবনে বহু মানুষকে হত্যা করেছে এবং নিজের পাপের প্রায়শ্চিত্ত করতেই সে এই অতিথিশালাটি খুজছে। তার দৃঢ় সংকল্প দেখে মেয়েটিকে পাপ মোচনের একটি সুযোগ দেয়া হয় এবং তাকে নিযুক্ত করা হয় সেই অতিথিশালার নতুন মালিক হিসেবে।
.
১৯৯৮ সাল ............
গল্পের নায়ক ছোট্ট ৬ বছরের Go Chan-seong (Yeo Jin-goo) ভীষন ভালো আর দয়ালু মনের একটা মানুষ। কিন্তু তার বাবা বেকার এবং সন্তানকে লালনপালন করার জন্য ছোটখাট অপরাধই তার ভরসা। এমনি একদিন Chan-seong এর জন্মদিন উপলক্ষে তার বাবা ছেলেকে ভালো কিছু কিনে দেয়ার উদ্দেশ্যে ছিনতাই করে পালাচ্ছিলো। দৌড়ে পালানোর সময় সিড়ি থেকে পড়ে গিয়ে তিনি ভীষন রকম আহত হয়ে প্রায় মরতে বসেন। এসময় তার আত্মা দেহের বাইরে রেড়িয়ে আসে এবং তিনি এখনো জীবিত হওয়া সত্ত্বেও ভুলবশত Hotel Del Luna নামক মৃতদের জন্য তৈরি সেই অতিথিশালায় আশ্রয় নেন পুলিশ থেকে বাচার উদ্দেশ্যে। সেখানে তিনি দেখা পান CEO Man-wol এর যে কিনা তার জীবন ফিরিয়ে দেবার বদলে তার ছেলেকে চেয়ে বসে। রাজি হয়ে যায় Chan-seong এর বাবা। Man-wol জানায় ছেলেকে ভালোভাবে লেখাপড়া শিখিয়ে বড় করতে কেননা সে ২০ বছর পর এসে ছেলেটিকে নিজের কাছে নিয়ে যাবে।
.
২০১৯ সাল ............
২০ বছর পর দেশে ফিরে আসে হাভার্ড থেকে MBA করা Chan-seong। তার মৃত বাবাকে কথা দেয়ার দরুন সে এই ২০ বছরে একবারও দেশে আসেনি। তার বাবা ভেবেছিলো এই সময়টা পার হয়ে গেলে হয়তো তার ছেলেকে আর দিয়ে দিতে হবে না। কিন্তু তার ধারণা ভুল বলে প্রমানিত হয়। দেশে ফেরার সাথে সাথে Chan-seong Hotel Del Luna থেকে চিঠি পায় সেখানে ম্যানেজার হিসেবে জয়েন করার জন্যে। ঘটনাক্রমে শেষমেষ আমাদের নায়ক মহাশয় Hotel Del Luna তে চাকুরি করা শুরু করে যেখানে তার বস বদরাগী CEO Man-wol, এমন একজন অভিশপ্ত মেয়ে যার জন্য সময় সবসময়ই স্তব্ধ (গত ১০০০ বছর ধরে জীবিত)।
.
.
.
.
এই ড্রামার সবকিছুই ভীষনরকম সুন্দর ছিলো। সবার অভিনয়ই মন ছুয়ে যাবার মতো। বিশেষত I.U তার পুরাতন জীবনের কাহিনীতে দারুন সুন্দর অভিনয় করেছে। আর এর প্রমানস্বরূপ বলতে পারি আমি কেদেছি সেই দৃশ্যগুলোতে। তার সেই জীবনের বন্ধুত্ব, ভালোবাসা, বেঈমানী, প্রতিশোধ সবকিছুই যে কারও হৃদয়ে আঘাত করতে বাধ্য। এখানে Go Chung-myung চরিত্রে অভিনয় করা Lee Do-hyun এর কথা আলাদাভাবে বলতে হবে। তার ক্ষেত্রে অনেকে বলবে "New Oppa Detected" (-_-) , কিন্তু আমি তার অভিনয়ের কথা বলবো। এই মানুষটার অনুভূতি, প্রতিবন্ধকতা, পরিনতি সবই আমাকে কাদিয়েছে। <3
.
ড্রামার মেইন লিড I.U আর Yeo Jin-gooর কেমিস্ট্রি অসাধারণ ছিলো <3 । তাদের দুজনকে একসাথে দারুন মানিয়েছে। তাই বলে সেকেন্ড লিডও কম যায় না। এই ড্রামা দেখলে সেকেন্ড লিড সিন্ড্রোম হতে বাধ্য। নায়িকার সাথে তার কেমিস্ট্রিও দারুন ছিলো <3 । মূল কথা হলো মিলটা যার সাথেই হোক না কেনো আপনি মন থেকে মেনে নিতে পারবেন। তাছাড়া সেকেন্ড লিড কাপলের কিউট কেমিস্ট্রিটাও ভালো লাগার মতো।
.
আগেই বলে রাখি, ড্রামা দেখতে বসলে অবশ্যই টিস্যু নিয়ে বসবেন। এখানকার কিছু কিছু দৃশ্য, খন্ড খন্ড গল্প আপনাকে ইমোশনাল করে দেবে। আর আমার কথা বলতে গেলে বলবো এরপর থেকে জোনাকি দেখলেই আমার মনটা বিষন্ন হয়ে যাবে :( । ব্যাপারটা এমন ছিলো যে পর্দায় বারবার জোনাকির আবির্ভাব হলেই আমার চোখে পানি চলে আসছিলো। এজন্য আমার সেন্সিটিভ মনকে দোষ দিয়ে লাভ নেই, ড্রামার লেখকদের দোষ দেয়া উচিত। :/
.
খুব সুন্দর প্লটের উপর নির্মিত এই ড্রামাটির কোনো খুত পাইনি আমি। আমার তো ভীষন ভালো লেগেছে। যারা ফ্যান্টাসি, রোমান্স পছন্দ করেন তারা #মাস্ট এই ড্রামাটি ট্রাই করবেন। ভালো লাগতে বাধ্য। :)
Hotel del luna Download Link
Ep 01-- Google drive 540P
-- Google Drive 720P

No comments