She Was Pretty - Korean Drama | Bangla Review
পিউর রোমান্টিক একটা ড্রামা। কিম হেই জিন আর জি সাং জুন ছোটবেলার বন্ধু। পিচ্চিকালে কিম খুব স্মার্ট একটা মেয়ে ছিল আর জুন ছিল একটু হাবাগোবা টাইপের ছেলে। তার কোন বন্ধু ছিল না, কিম-ই প্রথম তার দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয়। একসময় জুনের পরিবার বদলি হয়ে আমেরিকায় চলে যায়। কালের পরিক্রমায় পিচ্চিকালের হাবাগোবা জুন এখন চরম স্মার্ট, সবার আকাঙ্খিত একজন, আর কিম বেড়ে উঠে চরম অগোচালো মেয়ে হিসেবে। ১২ বছর পর জুন দেশে ফিরে আসে তার প্রথম ভালবাসার মানুষটিকে একবার দেখবে বলে। এদিকে কিম চায়না তার এই অগোচালো রূপ তার বাল্যকালের বন্ধু দেখুক, তাই সে কিম সাজিয়ে তার বান্ধবী মিন হা রি কে পাঠায় জুনের সাথে দেখা করতে। আর তারপরেই কাহিনী ভিন্ন দিকে রূপ নেয়।
১৬ পর্বের এই মিনি ড্রামা সিরিজে প্রচুর হিউমার আছে, যা আপনাকে হাসাবে। কিছু লাইন আছে যা মাথায় গেঁথে যাবে। ১৩/১৪ পর্বের পর আপনার মাঝে একটা দম বন্ধ করা অনুভূতি আসবে, এরপরে কি হচ্ছে সেটা জানার জন্য। ইংরেজি সাবটাইটেল সহ সিরিজটি নামিয়ে নিতে পারেন এইখান থেকে।

No comments