Don't Worry I am a ghost - Korean drama- Bangla Review
Drama:- Don’t Worry I am a Ghost:
IMB Rating: 6.9
পরিচালনায়ঃ কি ইয়ুন জিং।
লেখকঃ দা ইয়ুং হুয়াং।
অভিনয়েঃ তাই গিউ বং, শিং হাই পার্ক, বং তাই কিউ সহ আরো অনেকে।
ড্রামা সিরিয়ালটির কাহিনী গড়ে উঠেছে একজন তরুন মুন কিকে ঘিরে যে কিনা হঠাৎ রাস্তায় গাড়ি দূর্ঘটনায় তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলে। তার আগের কোন কথাই মনে পড়ে না। এমন অবস্থায় সে এক তরুনীকে কিম ইয়ো কে দেখতে শুরু করে যাকে সে ছাড়া অন্য কেউ দেখতে পায় না। কিম ইয়ো মুন কি কে তার পুরনো স্মৃতি ফিরিয়ে আনতে সহায়তা করে এবং সবসময় তার সাথে সাথে থাকে। কিন্তু মুন কি বুঝতে পারে না কেন কিম ইয়ো তার কাছে আসে বা সে কি ই বা চায় তার কাছে যেহেতু তাকে অন্য কেউ দেখতে পায় না।
একদিন মুন কি কিম ইয়ো কে জিজ্ঞাস করে যে সে তার কাছে কি চায় তখন কিম বলে যে কেউ একজন তাকে খুন করেছে এবং যেদিন তাকে খুন করা হয় সেদিন কিম ইয়ো সেখানে তার বাসায় ছিল। কিম ইয়ো এখন চায় যে মুন কি যেন তার খুনের রহস্য উন্মোচন করে হত্যাকারীকে খুঁজে বের করে। কিম মুন কি কে নানা ধরনের সূত্র দিতে থাকে যেন মুন কি ঐ দিনের ঘটনা মনে করতে পারে। কিম মুন কি কে অনেক ভালবাসত এটা মুন কি জানত না কিন্তু কিম এবং মুন দুজনেই জানত তারা দুজন দুজনকে ভালবাসে কিন্তু কেউ কাউকে কখনো বলেনি। এমন এক সময়ে কিম ইয়ো এর খুন হয়ে যায়।
কিছুদিন চেস্টার পর মুন কি এর স্মৃতি কিছুটা ফিরে আসে। স্মৃতি ফিরে আসার পর যে সত্যটি সামনে আসে তার জন্য মুন কি বা কিম কেউই প্রস্তুত ছিল না। সেই সত্য জানার পর কিম আবার এই পৃথিবী থেকে চলে যেতে চায় আর মুন কি মানসিক ভারসাম্য হারিয়ে হাসপাতালে ভর্তি হয়।
কি সেই সত্য ? জানতে হলে দেখে ফেলুন ড্রামা সিরিয়ালটি।

No comments