জীবন কে উপভোগ করুন - ডাঃ মুহাম্মদ আব্দুর রহমান আল-আরিফী °অনুবাদকের কথা পর্ব ০৪
হাজার ৩৯০ কোটি মার্কিন ডলার। তিনি বলেছেন : “বড় লােক হওয়া মানেই সুখি হওয়া নয়। (দি ইন্ডিপেনডেন্ট নিউজ)। তাহলে সুখ কোথায় পাব? এর জবাবই দিয়েছেন রাসূলে আরাবি মুহাম্মদ তিনি বলেছেন ; wid 0} ‘মনের সুখই আসল সুখ। আর এ সুখ লাভ করতে হলে আপনার মনকে ইতিবাচক মানসিকতাসম্পন্ন করে গড়ে তুলতে হবে। কেননা মেঘ ও রােদ এ দুয়ের সমস্বয়ে তৈরি হয় রংধনু । আমাদের জীবনও আবর্তিত হয় সুখ-দুখ, আনন্দ-বেদনা ও অশা-নিরাশার দোলাচলে । আমরা আমাদের নিয়তি বদলাতে পারবাে না তা ঠিক, কিন্তু, নিয়তিকে মেনে সুখি হওয়ার প্রক্রিয়া তাে অনুশীলন করতে পারব। বক্ষমান এ গ্রন্থটি আপনাকে এ পথে চলার শক্তি যোগাবে। স্বাচ্ছন্দ্যময় জীবন যাপনের পথে আপনি এ গ্রন্থ থেকে অনেক সুন্দ পাবেন। এ বইয়ের বিষয়বস্তুগুলাে আত্মস্থ করে অনুশীলন করতে পারলে আপনার জীবন বদলে যাবে। এ বই পড়ে ব্যক্তিগত ও দাম্পত্য জীবনে আমি নিজে যারপর নাই উপকৃত হয়েছি। যারা এর প্রুফ দেখেছেন তারাও সীমাহীন মুগ্ধ ও অভিভূত হয়েছেন বলে জানিয়েছেন। যদি বইটি ভালাে লাগে, এর অনুবাদ ও মর্ম আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে আপনার ভালাে লাগার অনুভূতি ০১৯১৪২৮৪৭৩০ নম্বরে এম,এম,এস বা ভয়েসকলের মাধ্যমে জানাতে পারেন । অনুবাদ প্রসঙ্গে দুটি কথা। আমার সৌদি প্রবাসী বন্ধু মাওলানা আব্দুল হান্নান কয়েক বছর আগে আমাকে মূল আরবি কিতাবটি উপহার দিয়েছিলেন। পড়তে গিয়ে খুব অভিভূত হলাম । অনুবাদের ইচ্ছা জাগলাে। শুরু করলাম অনুবাদ । কিছুদূর অগ্রসর হয়ে কাজ থমকে গেল । অন্যান্য কাজের চাপে তা চাপা পড়ে রইল দীর্ঘদিন। শেষ পর্যন্ত প্রকাশক মহােদয়ের চুড়ান্ত চাপে বাধ্য হয়ে অন্যান্য কাজ্ঞা স্থগিত রেখে এর। অনুবাদ শেষ করলাম। মূল আরবী গ্রন্থটির অনেক জায়গী এমন রয়েছে যার ভাব উদ্ধার করা খুব জটিল কাজ । তাই অনুবাদ করতে গিয়ে আমি এর ইংরেজি ও ফার্সী সংস্করণের সহযােগিতা নিয়েছি । বিশেষ করে জাহেলি ও জাহেলি-উত্তর যুগের কবিতাসমূহ অনুবাদে ফার্সি সংস্করণটি আমার খুব কাজে লেগেছে। চেষ্টা করেছি সর্বাঙ্গ সুন্দর করতে। তারপরও ভুলত্রুটি থেকে যাওয়া স্বাভাবিক। পাঠকের দৃষ্টিতে ভুলত্রুটি ধরা পড়লে আমাকে জানানোর জন্য অনুরােধ রইল।
কাজী মুহাম্মদ হানিফ
পেজঃ০৪

No comments