Table no.21 hindi movie bangla review দেখেনিন

Movie Review 
 Name : Table No. 21
 Genre : Adventure & Thriller (আরো কিছু জানার ইচ্ছা হলে, রিভিউয়ের শেষ পর্যন্ত দেখুন 😉) 

 কাহিনী : বেকার যুবক ভিভান । এক লাকি ড্রতে বিজয়ী হয়ে ফিজির দ্বীপে বেড়ানোর সুযোগ পেয়ে যায় পাঁচ বছরের বিবাহিত দম্পতি ভিভান আর সিয়া । তারা ফিজির এই ট্রিপে থাকার হোটেল, খাবার আর ট্রান্সপোর্ট সবকিছু বিনামুল্যে পেতে থাকে। তারা হোটেলের উষ্ণ অভ্যর্থনায় অনেক অভিভূত হয়। তাদের "এনিভার্সারি ডে"তে পরিচয় হয় হোটেল মালিক মি.আকরাম খানের সাথে। খান ভিভানের বিচক্ষনতায় মুগ্ধ হয়ে একটি খেলা খেলতে আমন্ত্রন জানায়, খেলার নাম Table No. 21 (Tell the Truth) Table No. 21 হচ্ছে একটি অনলাইন ভিত্তিক গেম। ভিভানকে জানানো হয়, খেলাটি একটি লাইভ ওয়েবসাইটে সরাসরি দেখানো হবে। আর এর প্রাইজ মানি হবে ৩১ কোটি টাকা । খেলাতে তাদের ব্যক্তিগত জীবন থেকে থাকবে ৮ টি প্রশ্ন (যার উত্তর হবে হ্যা অথবা না) আর প্রত্যেক প্রশ্নের সাথে থাকবে একটি করে টাস্ক। এই প্রশ্নের উত্তর আর টাস্ক পূরণ করতে পারলেই ভিভান-সিয়া দম্পতি ৩১ কোটি রূপি পেয়ে যাবেন । তবে, খেলার কিছু নিয়ম আছে। নিয়মগুলো হল : 1. If you lie, you will die. 2. You can not leave the game. জবলেস ভিভান স্ত্রী সিয়ার আবদারে এই গেম খেলতে রাজি হয়ে যায়। খেলা শুরু হয়, টাস্ক পূরণ করে টাকা জিততে থাকে ভিভান-সিয়া দম্পতি। কিন্তু আস্তে আস্তে সবজিছু জটিল হতে থাকে। প্রতিটি টাস্কে চলতে থাকে একের পর এক থ্রিল। গেমের এক পর্যায়ে তারা আবিস্কার করে, এটা শুধুই নিচক গেমস না, জীবন বাঁচানোর খেলা। ভিভান-সিয়া দম্পতি আর খেলতে চায় না কিন্তু খেলার নিয়ম অনুযায়ী খেলা খেলে যেতে হয়। এই খেলা তাদের ব্যাক্তিগত জীবন আর দাম্পত্য জীবনকে জটিলতার দিকে ঠেলে দিতে থাকে। ভিভান-সিয়া দম্পতিরা কি শেষ পর্যন্ত পারে টাস্ক পূরন করে ৩১ কোটি রূপি জিতে নিতে? কি-ইবা ছিল সপই গেমে? মি. খান কেন তাদের সাথে এমন করেছে? এত দূরে বসবাসরত এক ব্যক্তি কিভাবে তাদের ব্যক্তিগত জীবন সম্পর্কে এত কিছু জানলো? কিভাবেই বা গেমস থেকে মুক্তি পাবে ভিভান আর সিয়া? এসব প্রশ্নের উত্তর জানতে হলে দেখে ফেলুন বলিউডের অন্যতম সাইকোলজিক্যাল রিভেঞ্জ থ্রিলার "Table No. 21 " মুভিটি। রিভিউ : মুভির স্ক্রিপ্ট ও ডায়লগ ছিল অসাধারণ, আর সাথে ছিল গিড ডিরেকশন । তাছাড়াও, মুভিতে একের পর এক টুইস্ট ছিল যথেষ্ট থ্রিলিং। যার জন্য মুভিটাকে আমার ২ মিনিটের জন্যও স্লো মনে হয় নাই। একটি গেমসের মাধ্যমে অপরাধীকে কিভাবে তার অপরাধ সম্পর্কে জানানো যায়, তা পরিচালক খুব সুন্দর করে করা এখানে দেখিয়ে দিয়েছেন ।সাথে কমন একটা ঘটনাকে মেসেজের মাধ্যমে অসাধারণ ভাবে ফুটিয়ে তুলেছেন পরিচালক । মুভির শেষ দশ মিনিটে আপনার মনে হবে, কি হতে গিয়ে কি হয়ে গেলো!!! আর মুভির একদম শেষে, যে মেসেজ দেওয়া হয়েছে, সেটাই হয়ত সবচেয়ে অর্থবহ। আশা করি, সবার ভাল লাগবে মুভিটি। অভিনয় : মুভিতে রাজিব ও টিনার অভিনয় আমাকে দুর্দান্ত মনে হয়েছে । বিশেষ করে, রাজিবের ডায়লগ ডেলিভারি অসাধারণ ছিল। টিনা দেসাই তার রোলে মন্দ ছিলেন না। আর পরেশ রাওয়ালের অভিনয় সম্পর্কে নতুন কিছু বলার নেই, এক কথায় অসাধারণ ছিলেন। এছাড়া বাকি সবার অভিনয়েই আমাকে ভাল লেগেছে। মিউজিক : কার কাছে কেমন লাগছে জানি না। তবে, মিউজিকগুলো আমাকে ভাল লেগেছে। বিশেষ করে, "O Sajna, Mann Mera " শিরোনামের এই দুইটি গান। আর মুভির ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনাকে মুভিতে ধরে রাখতে বাধ্য করবে । Wow, আপনার দেখতেছি মুভিটা সম্পর্কে আরো কিছু জানার ইচ্ছা আছে। তাহলে, চলুন জেনে নেওয়া যাক নিচে দেওয়া, এই মুভির সম্পর্কে আরো কিছু 
তথ্য : 
 Director : Aditya Datt
 Starring : Paresh Rawal as Abdul Razaq Khan Rajeev Khandelwal as Vivaan Tina Desai as Siya Dhruv Ganesh as Akram 
 Country : India 
 Industry : Bollywood 
 Language : Hindi  
Released Date : 4th January 2013
 Running Time : 108 minutes 
 Budget : 85 Million Box Office : 178 Million
 IMDb Rating : 7.1 
 Audience Score : 54 
 Personal Rating : 7.5 

 আপনি যা পড়তে এসেছিলেন, তা এখানেই শেষ। পরবর্তীতে আবার দেখা হবে, অন্য কোন মুভির রিভিউ নিয়ে। আপাতত, টা টা Bye Bye। My Personal Review No.3 #Tithi_10
রিভিউ দিয়েছেন #Nusrat Tania

No comments

Theme images by molotovcoketail. Powered by Blogger.