Sirius - Korean Drama- Bangla Review |Download with sub
Movie:- Sirius:
IMB Rating: 6.9
পরিচালনায়ঃ ওয়াং লি মো
অভিনয়েঃ ওং কিল বাক, হিয়ুং শিক পার্ক, শিউং সু রু, জুং ইয়ুং সিও সহ আরো অনেকে।
STORY:-
ড্রামা সিরিয়ালটি দুজন জমজ ভাইয়ের কাহিনী নিয়ে গড়ে উঠেছে। এই দুই ভাইয়ের মধ্যে একজন খুব চুপচাপ, লাজুক এবং ভীতু অপরদিকে তার অন্য ভাই খুব সাহসী এবং অন্যায়ের বিরুদ্ধে লড়াকু মানসিকতার। তার জমজ ছোট ভাইটি লাজুক এবং চুপচাপ থাকার কারনে তার বিদ্যালয়ের কিছু বখাটে ছেলে তাকে উত্যক্ত করত এবং মাঝে মাঝেই তাকে মারধোর করত। কিন্তু সে যেহেতু চুপচাপ এবং ভীতু তাই এসব অন্যায়ের কোন প্রতিবাদ সে করত না।
এরকমই একদিন সে খুব মার খেয়ে এল । ভাইয়ের এরকম অবস্থা দেখে বড় ভাই সিদ্ধান্ত নিল সে তার ছোট ভাইয়ের বিদ্যালয়ে গিয়ে তার ভাইয়ের মারের বদলা নিবে। যেহেতু তারা জমজ তাই তাদের দেখে কেউ আলাদা করতে পারত না কে কোনটা । তাই পরের দিন দো ইয়ুং চান পার্কের বিদ্যালয়ে যায় এবং যে পার্ককে মারধোর করেছিল তার সাথে দেখা করতে গিয়ে একটি অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনা ঘটে । যার জন্য দো ইয়ং চান একদমই প্রস্তুত ছিল না। এর ফলে তার জেল হয় এবং এই ঘটনার জন্য তাদের মা পার্ককে দায়ী করে এবং এই একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা দো ইয়ং চান এবং পার্কের জীবনকে এক অন্য ধারায় প্রবাহিত করে।
এরপর থেকে ঘটতে থাকে একের পর হৃদয়বিদারক ঘটনা। কি সেই ঘটনা? জানতে হলে দেখে ফেলুন ড্রামা সিরিয়ালটি। আশা করা যায় আপনাদের ভাল লাগবে এবং সময় নষ্ট হবে না।
রিভিউ করেছেনঃ সেতু

No comments