The legend of the blue sea korean drama bangla review 2017


The Legend of the Blue Sea:

কোরিয়ার Sweet Boy হিসাবে খ্যাত Lee Min Ho আর My Sassy Girl কন্যা Jeon Ji Hyeon অভিনীত The Legend of the Blue Sea খুব সম্ভবত ২০১৭ সালের সেরা কোরিয়ান ড্রামা। রিক্রিয়েশান বা পুনঃজন্ম নিয়ে রোমান্টিক কমেডি ধাঁচের এই ফ্যান্টাসি ড্রামা তরুণদের মাঝে খুব হাইপ তুলেছিল।

Jeon Ji এখানে এক মারমেডের (মৎসকন্যা) ভূমিকায় অভিনয় করে, যে কিনা মানুষ হওয়ার আশায় তার সাগরের জীবন বিসর্জন দিয়ে ডাঙায় চলে আসে। অপরদিকে Lee Min Ho একজন কন আর্টিস্ট, মানুষকে বেকাদায় ফেলে বিত্তের পাহাড় বানিয়েছে।

দুজন দুজনের কাছাকাছি আসে, তারপর প্রেমে পড়ে। কিন্তু কোরিয়ান বলে কথা, এদের কাহিনী কি এত সিম্পল হয় কখনো? Min Ho আর Jeon Ji দুজনরেই এটা পুনঃজন্ম! ৪০০ বছর আগেও তারা একবার জন্মেছিল, কাছাকাছি এসেছিল, একে অপরের প্রেমে পড়েছিল। কিন্তু সে প্রেম পূর্ণতা পায় নি। এক বুক অতৃপ্তি নিয়ে দুজন মারা যায়, ৪০০ বছর পর আবার জন্ম নেয় তাদের সেই অপূর্ণ ইচ্ছাগুলো পূরণ করার জন্য। কিন্তু রিক্রিয়েশন কি শুধু এই দুজনেরই হয়? তাহলে Lee Min Ho কে মারতে চায় ওরা কারা? কেনই বা তারা Jeon Ji এর পিছনে লেগেছে?


ফ্যামিলি টুইস্ট, রোমান্স, ফ্যান্টাসি আর কমেডিতে ভরপুর ২০ এপিসোডের চমৎকার এই ড্রামাটি iflix থেকে বাংলা সাবটাইটেল সহ দেখতে পারেন।
#নিলয়

No comments

Theme images by molotovcoketail. Powered by Blogger.