Kill Me, Heal Me Korean Drama 2015 Bangla Review & Download Link
Drama:- Kill Me, Heal Me
IMB Rating: 8.3
পরিচালকঃ দা জিন কিম, জিন মান কিম।
লেখকঃ সু ওয়ান জিন।
অভিনয়েঃ সিওন জি, জিওন ইওম হুয়াং, ওং ইয়ং চই সহ আরো অনেকে ।
ড্রামা সিরিয়ালটি বাক সাং আর্ট এওয়ার্ড এবং সিউল ইন্টারন্যাশনাল ড্রামা এওয়ার্ড অর্জন করেছে ।
গল্প:-
একটি মনোবৈজ্ঞানিক ইস্যু ভিত্তিক ড্রামা সিরিয়াল যেখানে চা দো হিয়ু একজন সম্ভ্রান্ত ধনী পরিবারের সন্তান যার মাঝে ৭ ধরনের ব্যক্তিত্ব বিদ্যমান। চা দো হিয়ুর এই ৭ ধরনের ব্যক্তিত্বের মধ্যে লুকিয়ে আছে তার শৈশবের এক বিভীষিকাময় সময়ের প্রতিফলন যা তাকে প্রতি সময় মানসিক যন্ত্রনার মধ্যে ফেলে দেয়, বিব্রত অবস্থায় ফেলে দেয় কারন কখন তার কোন ব্যক্তিত্ব দেখা দিবে তার কোন ঠিক নেই। এদিকে সে তার পরিবার এবং বিশাল ব্যবসার উত্তরসূরী। তার বাবার অসুস্থতার কারনে তার ডাক পড়ে এই বিশাল ব্যবসা সামলানোর জন্য। কিন্তু সে তার এই মানসিক রোগের কারনে নিজের উপর ভরসা করতে পারছিল না, এজন্য সে সাইকিয়াট্রিস্ট এর শরনাপন্ন হয় যে কিনা অনেক আগে তার চিকিৎসার সাথে যুক্ত ছিল। ঠিক সেই মুহূর্তে তার একটি ব্যক্তিত্ব তার প্রথম ভালবাসাকে আবার খুঁজে পায় । ধীরে ধীরে বদলে যেতে থাকে তার জীবন, ঘটতে থাকে একের পর এক নাটকীয় ঘটনা। এসবের আড়ালে চা দো হিয়ুর পরিবারের এক অতি স্পর্শকাতর গোপন ঘটনা লুকানো আছে যা ফাঁস হয়ে গেলে তার পরিবার বড় ধরনের বিপর্যয়ের সম্মুখীন হবে। কিন্তু সেই গোপন ঘটনার মধ্যেই লুকিয়ে আছে চা দো হিউয়ুর মানসিক রোগের কারন ও চিকিৎসা। এরপর?
এরপর কি হয় তা জানতে হলে নিজেরাই দেখে ফেলুন। ভালবাসা, বিশ্বাস আর মমতার এক অপূর্ব সংমিশ্রন ঘটেছে ড্রামা সিরিয়ালটিতে। আর এই ড্রামা সিরিয়ালটির সবচেয়ে ইতিবাচক দিক হল এখানে মানসিক রোগটিকে ভুলভাবে ব্যাখ্যা করা হয়নি এবং এর চিকিৎসা প্রক্রিয়াটি সঠিকভাবে দেখানো হয়েছে।
ড্রামা রিভিউ : সেতু
নিলয় রিভিউ ঃ
Kill Me, Heal Me
২০ পর্বের এই মিনি ড্রামা সিরিজটি পুরোটা শেষ করার পর আপনার মুখ দিয়ে শুধু একটি শব্দই বের হবে- ঐত্তেরি! গল্পের নায়ক চা দো হেয়্যুন মাল্টিপল পার্সোনালিটির অধিকারী। খুব ছোটবেলায় তার একটি এক্সিডেন্ট হয়েছিল (কি এক্সিডেন্ট সেটা শেষ পর্বে জানা যাবে!), সেই ঘটনার পরপরই তার ভেতরে সাত সাতটি ভিন্ন ভিন্ন পার্সোনালিটি জন্ম নেয়! এদিকে গল্পের নায়িকা হো রি জিন একজন ডাক্তার, তার উপর দায়িত্ব পড়ে নায়কের চিকিৎসার। নায়কের একটা পার্সোনালিটির নাম শিন সে গি, সে আবার নায়িকাকে বলে ওর জন্যই নাকি তার জন্ম হয়েছে! তাহলে কি নায়ক নায়িকার মাঝে আগে থেকেই কোন সম্পর্ক ছিল? এদিকে নায়িকার ভাই হো রি ওন, যে কিনা আবার অনেক বিখ্যাত একজন লেখক, সে দীর্ঘদিন থেকে প্লান করে নায়ক-নায়িকাকে একসাথে মিলানোর। নায়কের দাদী আবার নায়ককে দেখতে পারেনা, কেন দেখতে পারেনা তাও কিন্তু বলে না। নায়কের কাজিন তার সব সম্পত্তি হাতিয়ে নিতে তৎপর। এদিকে নায়িকার ভাই কিন্তু আবার তার আপন ভাই নয়, নায়িকাকে দত্তক নিয়েছিল ওদের ফ্যামিলি।
কি? মাথা ঘোরাচ্ছে? এই সিরিজটি দেখতে গিয়ে আপনি অনুভব করবেন যে ফ্যামিলি মিস্ট্রির চেয়ে বড় মিস্ট্রি পৃথিবীতে আর কিছু হতে পারেনা!


No comments